ইন্টারভিউয়ের যে ভুলে চাকরি অনিশ্চিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

শরিফ আহমেদ

 

চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে কেউই ভুল করতে চায় না। কিন্তু বাস্তবে ইন্টারভিউতে অনেকেরই এমন সব ছোট ভুল হয় যে, চাকরিটা হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে একটি ভুল করে ফেললে তার কারণে সৃষ্ট পরিস্থিতিতে আরও ভুল তৈরি হতে পারে, যা চাকরি হারানোর কারণ। এমন কয়েকটি ভুল নিয়েই এ লেখা।

g মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসে ইন্টারভিউয়ারদের বিষয়ে ভুল ধারণা পোষণ করা কিংবা ভুল সম্বোধন।

g পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাব। হয়তো আপনি ইন্টারভিউ দেওয়ার আগে বার্গার খেয়েছেন। তবে বার্গারের লেটুসপাতাটি তাড়াহুড়া করতে গিয়ে আর পরিস্কার করা হয়নি, দাঁতেই লেগে রয়েছে। এমন পরিস্থিতিতে সেটি পরীক্ষকদের নজরে এলে চাকরিটি হাতছাড়া হতে সময় লাগবে না মোটেও।

g অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক চাকরিপ্রার্থীকে অত্যন্ত নার্ভাস অবস্থায় দেখা যায়। ফলে পরীক্ষক কোনো প্রশ্ন করলে তার উত্তর জানা থাকলেও সেটি দিতে পারে না পরীক্ষার্থী। তাহলে আর চাকরি পাবেন কী করে!

g নার্ভাসনেসের বদলে অতিরিক্ত আমুদে মেজাজে থাকাটাও ভালো কথা নয়। ইন্টারভিউ বোর্ডে গিয়ে গুণগুণ করে গান গাইলে বা হাঁটার সময় নাচের মুদ্রায় হাঁটলে তা ইন্টারভিউয়ারদের বিরক্তই করবে।

g ইন্টারভিউ দিতে অযাচিত সঙ্গী বা পোষা প্রাণী সঙ্গে করে নিয়ে না যাওয়া। আপনার ইন্টারভিউয়ে অন্য কাউকে সাথে কেউই আশা করবে না, সেটা মনে রাখবেন।

g নিজের সম্পর্কে বর্ণনা করতে বলা হলেও চাকরিপ্রার্থীর নীরবতা। আসলে আপনি নিজেকে ব্যাখ্যা না করতে পারলে প্রতিষ্ঠানকে কতটুকু বুঝতে ও অন্যদের বুঝাতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়।

g পোশাক বিভ্রাট বা সঠিকভাবে পোশাক না পরা কিংবা পোশাকের বোতাম ও চেন খোলা থাকা একটি অযোগ্যতা। নিজেকে পরিপাটি করে না সাজাতে পারলে কাজও পরিপাটি হয় না—এটাই সর্বজনস্বীকৃত।

g সিভিতে মিথ্যা তথ্য পরিবেশন করলে আর তা ইন্টারভিউয়ে ধরা পড়লে নিশ্চিত থাকুন ওই চাকরিটি হচ্ছে না।

g ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে দেরি করা। কারণ সময়ের কাজ সময়ে করতে পারার গুণ চাকরিপ্রার্থীর জন্য আবশ্যক।

g চাকরিপ্রার্থীর আবেদনকৃত পদটির নাম বা বিস্তারিত না জানা। যে চাকরিটি আপনি করতে চান, সেটি সম্পর্কে বিস্তারিত বা সঠিকভাবে না জানাটা কোনোভাবেই আপনার গুণ নয়, বরং অযোগ্যতা।