রাজধানীর কেরানীগঞ্জে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই কাপড়সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে জব্দ করে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের চোরাই কাপড়সহ ট্রাক জব্দ করা হয়। শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে এসব কাপড় নিয়ে আসা হচ্ছিলো।’
বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেএইচ/এএএম
