রসনা

উলিপুরের পান

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:২৯

সকালের খাবার বিকেলের খাবার কিংবা রাতের খাবারের পর পান খাওয়া অনেকের অভ্যাস কিংবা পান-সুপারি খেয়ে তৃপ্তি পান বলেই খান। চায়ের মতো কারো ভীষণ পান প্রিয় খাবারের পর। কারো বা  সকালে উঠেই চা-নাস্তার আগেই পানের প্রয়োজন। পান খাওয়ার বিষয়টা অনেকেই ক্ষেত্রে নিয়মিত খাবার তালিকার অন্তর্ভুক্ত। অনেকেই জর্দা দিয়ে পান-সুপারি খান, যদিও জর্দা ক্ষতিকর। জর্দা দিয়ে পান খাওয়ার বিষয়টা এড়ানোই ভালো। তবে পান যখন খেজুর, আঙুর, আপেল, কমলা, নারিকেল এবং নানান ধরনের মসলা দিয়ে বানানো হয় তখন খেতে না চাইলেও পানের বাহারি সাজ দেখলে মনে হয় স্বাদ নিই। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পানের কথা বলছি। রাস্তার ধারে সারি সারি পানের দোকানে ৫ টাকা ১০ টাকা এরকম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে  পান। এই পানের সাজ আর স্বাদ দুটোই মন ভোলানো। মুখরোচক খাবারের মতোই স্বাদ লেগে থাকে মুখে।

মোছা. জেলি খাতুন