এই সময়ের ছড়া

কথা বলতে মানা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:২৯

তানা নানা নানা

কথা বলতে মানা

কথার ভেতর সাপ

ওরে বাপ রে বাপ

 

চুপ থাকা দরকারি

পুরুষ কিংবা নারী

তানা নানা নানা

সবাই তো নয় কানা

চোখ তো আছে খোলা

কানে লাগাও তুলা

 

হাহা হি হিহি হিহি

বুদ্ধি সবার মিহি

কখন কোথায় তেল

মাখাবে মক্কেল

উঁচিয়ে রাখে পা

খা রে লখাই খা

 

তানা নানা নানা

কানা বকের ছানা

দেখতে সবাই পায়

দেখে না অন্যায়