আফগানিস্তান নিয়ে বিপরীত মেরুতে ভারত-পাকিস্তান

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:০২

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী দৃষ্টিভঙ্গি পোষণ করছে ভারত ও পাকিস্তান। একদেশ তালেবানদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে, আরেকদেশ আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি এবং পরবর্তী সন্ত্রাসবাদের বিপদ তুলে ধরছে। এসব জানিয়েছে সিফি ডট কম।

প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রকাশনা বিশ্লেষক অলিভিয়ার গিলার্ড জানিয়েছেন, সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে।

ইমরান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশে বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করতে হবে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করেছে  মার্কিন এবং ইউরোপের কিছু রাজনীতিবিদ।

অন্যদিকে মোদি বলেছেন, যেসব দেশ সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের অবশ্যই বুঝতে হবে যে সন্ত্রাসবাদ তাদের জন্য সমান বড় হুমকি। আফগানিস্তানে নারী, শিশু এবং সংখ্যালঘুদের সাহায্যের প্রয়োজন।

ইত্তেফাক/এসএ