আব্দুল আজিজ ভূইয়া
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চরের বাসিন্দা আব্দুল আজিজ ভুঁইয়া (৮০) গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নয়ানগর ইউনিয়নের তিন বার মেম্বার নির্বাচিত হন। তিনি একাধারে শিক্ষক এবং খেলোয়াড় ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
