অ্যাসাইনমেন্ট সম্মানী

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৫৮

এসএসসি পরীক্ষা নভেম্বর মাসের চৌদ্দ তারিখে। এখন অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে জমা করা হচ্ছে। যাঁরা গ্রুপ শিক্ষক তাঁদের পরিশ্রম বেশি। কারণ এসএসসি ব্যাচের ক্লাস, নবম ও দশম শ্রেণির গ্রুপ ক্লাসসহ অন্যান্য ক্লাস নিতে হয়। এছাড়াও অ্যাসাইনমেন্ট দেখতে হয়। তাই বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করে অ্যাসাইনমেন্ট পরীক্ষক শিক্ষকদের সম্মানী ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদানের অনুরোধ জানাচ্ছি।

এস এম গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম