বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও এখনো শেষ হয়নি বিচারকাজ। আবরারের বন্ধু ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবিতে গতকাল বুয়েট অডিটোরিয়ামের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সহপাঠীরা প্রতিবাদী গান, কবিতা ও নাটকের মাধ্যমে আবরার ফাহাদকে স্মরণ করেন —আব্দুল গনি