বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াস, ঢাকা সেনানিবাসে ক্যারিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এছাড়া বুধবার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্প প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রোগ্রাম দুইটি মূলত অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) ও এমইডিএল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় হিয়ারিং-হেলথ কেয়ার ইনস্টিটিউশন প্রয়াসের যৌথ উদ্যোগে গৃহীত হয়েছে।
এ প্রোগ্রামগুলোর উদ্দেশ্যে হলো মানসম্পন্ন দেশীয় বিশেষজ্ঞ বৃদ্ধি করা, রোগ নির্ণয়ব্যবস্থার উন্নয়ন এবং হিয়ারিং-হেলথ কেয়ারের ক্ষেত্রে গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিকরণ। এসবের পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় অংশীদারদের (সিএমএইচ ঢাকা ও প্রয়াস ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি) ট্রেইন দ্য ট্রেইনার প্রোগ্রাম ফর এক্সপার্টস অ্যান্ড কেয়ারটেকারস নামে একটি কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রোগ্রামে পেশাদার, অভিভাবক ও সেল্ফ-হেল্প গ্রুপের সদস্যদের জন্য টার্গেট গ্রুপভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হয়। —আইএসপিআর
