পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার তেতুলতলা গ্রাম্য বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল শীল জানান, শনিবার দিনগত রাত ১১টার দিকে টিকিকটা ইউনিয়নের তেতুলতলা গ্রাম্য বাজারের ইউনুস খায়ের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পার্শ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি খাবার হোটেল, ওষুধের দোকান, একটি মুদির দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিট লিডার মো, বেল্লাল হোসেন বলেন, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ইত্তেফাক/বিএএফ
