ধারাবাহিক ‘ম্যাচ উইনার’

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:০৭

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ম্যাচ উইনার’। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত প্রিয়ম, নাজিবা বাশার, নরেশ ভূঁইয়া, হিন্দোল রায়, মিলি বাশার, সুজাত শিমূল, রিগান সোহাগ রত্ন, জুলফিকার চঞ্চল, আশরাফুল আলম রন্টু, মাহবুবুর রহমান, নাসির উদ্দীন খান, মোক্তার হোসেন প্রমুখ।

দেশের সকল ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ক্রিকেটার মো. রাকিবুল। রাকিবুলই বুঝিয়েছে যে, বাঙালিরা ঐ সবুজ মাঠে শুধু টিকে থাকতে নয়, জিততেও পারে। সে কারণেই অনেক তরুণ এখন ক্রিকেটার রাকিব হওয়ার স্বপ্ন দেখে। সেভাবেই মাঠ ভরা দর্শকের রা কি ব, রা কি ব চিত্কার শুনে নিজের ছোট্ট ঘরটায় ঘুম ভাঙে রাকিবের। তার একটাই স্বপ্ন, নিজের নামের প্রতি ন্যায়বিচার করা। কারণ তার নাম যে তার স্বপ্নের মানুষটার নামে। মফস্বলের ছেলে রাকিব খুব ভালো ক্রিকেট খেলে। তবে এতে রাকিবের বাবার এতে একদমই সায় নেই। রাকিবকে শুধু সাহস দেয় তার প্রেমিকা সেলিনা। রাকিব আফসোস করে সেলিনাকে বলে, একদিন আব্বাও বুঝবে যে এই খেলাটাও দেশের জন্য এক রকম যুদ্ধ!