ভেঙে গেছে হেলে পড়া সেই সাঁকো

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীর সেনপাড়ায় হেলে পড়া সেই সাঁকো বৃহস্পতিবার সকালে ভেঙে গেছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গিড়াই নদীর দুই পাড়ের মানুষ। জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে বামনডাঙ্গা ইউনিয়নের সেনপাড়া ও বোয়ালেরডারার মধ্য দিয়ে প্রবাহিত গিড়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত প্রবাহিত হতে থাকে। বুধবার স্রোতের টানে হেলে যায় কাঠের সাঁকোটি। পরে বৃহস্পতিবার সকালে সাঁকোটি ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, পানি কমে গেলে সাঁকোটি সংস্কার করা হবে। সেখানে যাতে একটি পাকা সেতু নির্মাণ করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বলে আমি ব্যবস্থা নেব।