রাজৈরে কুমার নদে নৌকাবাইচ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৩

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে ও রাজৈর উপজেলা আছমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বিকালে কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নদের দুই পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করেন হাজার হাজার মানুষ। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। প্রতিযোগিতায় ঢাকা, যশোর, গাজীপুর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট-বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।