ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম এমদাদুল হক (৪৫)। তিনি উপজেলার বরুয়াই গ্রামের ফজলুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে এমদাদুল হক বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে পানি দিতে যায়। সেখানে গিয়ে সেচ পাম্প অন করতে গিয়ে হঠাত্ তার হাত ছিঁড়া তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
