বই কি তেল, বই কি নুন?

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

খালেদ হোসাইন

 

এই যে বলেন, বই কিনুন!

বই কি তেল, বই কি নুন?

গরম মসলা? পাঁচফোড়ন?

বই কি ফ্ল্যাট? রাজতোরণ?

 

বই কি মাছ? বই কি গোশ?

বইয়ের প্রতি অসন্তোষ।

 

থাকলে জীবন-অনুধ্যান

পড়ত বই, বাড়ত জ্ঞান

বাড়ত হিড়িক বই কেনার

এসব কথা কই কেন আর?

 

কমলে রুচির অবক্ষয়

তখন হতো বইয়ের জয়।

 

নিজ হূদয়ে জ্বালতে আলো

বইকে সবাই বাসত ভালো

জ্ঞানমুখি সে সমাজটাতে

বই থাকত সবার হাতে।

 

বদলে যেত আবহাওয়া

বই-ই হতো প্রাণের চাওয়া।