কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে পূজার অনুমতি না দিলে গণ-অনশন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডিতে দুর্গাপূজা উদ্যাপনের অনুমতি না দেওয়ার অভিযোগ করেছে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সমেন সাহা বলেন, ‘আমরা হিন্দুধর্মাবলম্বীরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউ মার্কেট ও আশপাশের এলাকার প্রায় ৬০ হাজার হিন্দুধর্মাবলম্বীর জন্য কোনো মন্দির নেই। এজন্য কলাবাগান ক্রীড়াচক্র মাঠেই গত ১৪ বছর শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করে আসছি। অন্যান্য বারের মতো গত ২৬ আগস্ট পূজা উদ্যাপনের জন্য আমরা সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত আবেদন করি। কিন্তু আবেদনের এক মাস পার হলেও এখনো কোনো সাড়া পাইনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকার পরও সিটি করপোরেশনের অসহযোগিতায় আমরা পূজা উদ্যাপন করতে পারছি না।’ তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ঐ স্থানে পূজার অনুমতি না দেওয়া হয়, তাহলে ঢাকাসহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ, আন্দোলন, সব পূজামণ্ডপে কালো পতাকা প্রদর্শন এবং গণঅনশন কর্মসূচি পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রকৌশলী  শৈলেন্দ্র নাথ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক প্রমুখ। এ বিষয়ে জানার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

শৈলেন্দ্র নাথ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক প্রমুখ। এ বিষয়ে জানার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।