নকলায় ট্রাকের চাপে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকের হাত বিচ্ছিন্ন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৪৫

শেরপুর-ঢাকা মহাসড়কের নকলার সীমান্তবর্তী বাশাটী নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন বাসযাত্রীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শেরপুর থেকে যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হলে বাসযাত্রী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ আলম মুর্শেদের (৩৫) ডান হাত জানালার বাইরে থাকায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আরো কয়েকজন যাত্রী আহত হন। আহত মুর্শেদ শেরপুর শহরের চকপাঠক এলাকার আব্দুল মতিনের ছেলে। তাকে নকলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘষের্র খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আদিল পরিবহন নামে ঢাকা টু ঝিনাইগাতী রুটে চলাচলকারী বাসটিকে আটক করা হয়েছে।