তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এন এম জিয়াউল আলম। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে গত ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে আইসিটি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এন এম জিয়াউল আলম ২০১৫ সালের ডিসেম্বরে ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন।
এর আগে তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, খুলনা জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
