ফেসবুক সত্যের বিরুদ্ধে: নোবেল বিজয়ী সাংবাদিক

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:৩৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা। তিনি বলেছেন, ঘৃণা এবং অপপ্রচারের বিস্তার রোধে ব্যর্থ ফেসবুক এবং তারা সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জয় করেছেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। গতকাল (৮ অক্টোবর) তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক নোবেল কমিটি।

No description available.

মারিয়া রেসা বলেন, ‘ফেসবুক বিশ্বের বৃহত্তম সংবাদ পরিবেশক হয়ে উঠেছে। তবুও এটি সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। তারা সাংবাদিকতার বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট।

যদি আপনার কাছে কোনো তথ্য না না থাকে, তাহলে আপনার কাছে সত্য থাকতে পারে না এবং আপনি তাদের বিশ্বাস করতে পারবেন না। এর মধ্যে আপনার যদি কোনোটাই না থাকে, তাহলে আপনার মাঝে গণতন্ত্রও নেই।’

তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ফেসবুকের বিরুদ্ধে চাপ ক্রমশ বাড়ছে। বর্তমানে বিশ্বের ৩ বিলিয়নের বেশি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন।

ইত্তেফাক/টিএ