মোহাম্মদ নাসির উদ্দিন
সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়
কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণির পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক রচনামূলক (সৃজনশীল) প্রশ্নোত্তর তোমাদের জন্য তুলে ধরা হবে। আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাত্ জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে সৃজনশীল রচনামূলক প্রশ্নও তার উত্তর তুলে ধরা হলো। অধ্যায়টি ভালোভাবে পড়বে।
নূসফাত বিনতে নাসির অষ্টম শ্রেণিতে পড়ে। তার মা নূরজাহান বেগম মাহে রমজানে ইফতারের জন্য কিছু ছোলা বীজ পানিতে ভিজিয়ে রাখলো। নূসফাত লক্ষ্য করলো প্রতিটি ছোলা বীজের সরু অংশ থেকে সাদার মতো কী যেন বের হয়েছে। সে তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা তাকে বললেন, এটি ভ্রুণ থেকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উত্পন্ন হয়েছে।
ক. মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে?
খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
গ. উল্লেখিত কোষ বিভাজনের ধাপসমূহের নাম ধারাবাহিকভাবে লেখ এবং চতুর্থ ধাপের সচিত্র বর্ণনা দাও।
ঘ. উল্লেখিত কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো পানি ত্যাগ করে খাট ও মোটা হয় এবং কোন ধাপে পানি শোষণ করে সরু ও লম্বা হয় তার বর্ণনা দাও।
উত্তর:
ক. মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ এর সমান থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে।
খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিচে দেয়া হলো।
গ. উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। এ বিভাজনের ধাপ পাঁচটি। ধারাবাহিকভাবে ধাপসমূহ হলো- ১. প্রোফেজ ২. প্রো-মেটাফেজ ৩. মেটাফেজ ৪. অ্যানাফেজ ৫. টেলোফেজ
৪র্থ ধাপটি হলো অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপের সচিত্র বর্ণনা নিচে দেয়া হলো-
প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটডকে অপত্য ক্রোমোজোম বলে।এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে।
ঘ-এর উত্তর আগামীকাল
মাইটোসিস কোষ বিভাজন
১. মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে
২. একটি কোষ থেকে দুটি কোষ হয়।
৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
৪.ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড উভয় কোষে ঘটে।
মিয়োসিস কোষ বিভাজন
১. মিয়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে।
২. একটি কোষ থেকে চারটি কোষ হয়।
৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
৪. শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে।
