বলিউডে কাজ পেয়েও ভয়ে যাইনি। হিন্দিতে গান পারবো? অভ্যেস নেই তো! প্লেব্যাক করা কিন্তু অত সোজা না। আমি নিজের মতো করে গান লিখে গাইতে পারি। কারণ অনেকদিন ধরে আমার সিস্টেমে বাংলা গান ছিল। কিন্তু প্লেব্যাকে গান রেডি করে তাত্ক্ষণিক ইমোশনটা ডেলিভারি দিতে হয়, আর আমার জন্য হিন্দি ভাষা তো আরেকটা বিষয়। বোম্বে ইন্ডাস্ট্রি অনেক দ্রুত কাজ করে। এ রকম না, আমাকে গান দেবে আর আমি সময় নিয়ে গাইবো। বোম্বেতে একবার প্রীতম দার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ওনাকে যখন ফোন দিয়েছিলাম তখন তার সঙ্গে ছিলেন অরিজিত্ সিং। অরিজিত্ আমাকে দেখেই চিনল। পরে একদিন প্রীতম দা বোম্বেতে যেতে বললেন। আমার জন্য নাকি একটা গান আছে। আমি বললাম, আমাকে দিয়ে হবে না দাদা। সেইবার হয়নি, কিন্তু সামনে হবে নিশ্চয়ই। আমি যদি ঠিকঠাক থাকি, কাজের মধ্যে থাকি তাহলে আমার মনে হয় কাজ আসবে।
বলিউডে কাজ না করা প্রসঙ্গে
সঙ্গীতশিল্পী অর্ণব
