পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
পাংশা-মৃগী সড়কের মৌরাট ইউনিয়নে অবস্থিত মালঞ্চী ব্রিজে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে নেই কোনো সতর্কীকরণ চিহ্ন। আর এ ব্রিজ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে ছোটো-বড় গাড়ি। ফলে যে কোনো সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এ পথে চলাচলকারীদের। অটোভ্যানচালক মমিন শেখ বলেন, ব্রিজে গর্তের সৃষ্টি হওয়ায় আমাদের আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জাকির হাসান বলেন, ব্রিজটি প্রাথমিকভাবে অনুমোদনের জন্য পাঠিয়েছি। অনুমোদন আসলে ইস্টিমেট করে পাঠানো হবে। আশাকরি খুব শিগিগরই ব্রিজটি নতুনভাবে অনুমোদন হয়ে যাবে।
