ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩০

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানখেত থেকে শনিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলিফ (২০)। সে উপজেলার ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে। নিহতের বাবা শহিদুল জানান, তার ছেলে আলিফ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও পায়নি। শনিবার দুপুরে ঐ ধানখেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পায়। খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।