ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট গুইদো
g রয়টার্স
ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো বলেছেন, তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এক দশক আগে ভেনিজুয়েলার তত্কালীন বামপন্থি সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ইসরাইল হায়োম’কে দেওয়া এক সাক্ষাত্কারে গুইদো বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার প্রক্রিয়াটি এর উচ্চতায় আছে, এটা জানিয়ে আমি খুব খুশি।’ তিনি বলেন, সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ইসরাইলে ভেনিজুয়েলার নতুন দূতাবাস খোলা নিয়ে আনুষ্ঠানিক একটি ঘোষণা ‘যথা সময়ে’ আসবে। সাক্ষাত্কারটিতে গুইদো মন্তব্য করেন, ‘এ (ইহুদি) সম্প্রদায় খুব তত্পর এবং সমৃদ্ধশালী, একটা কিছু যা আমাদের সমাজের প্রতি ব্যাপকভাবে অবদান রেখেছে।’ প্রসঙ্গত, ২০০৮-২০০৯ সালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে মাদুরোর পূর্বসূরী ভেনিজুয়েলার সাবেক বামপন্থি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
