প্যারিসের উপকণ্ঠে রেল দুর্ঘটনায় আহত ১২

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

g এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে রেল দুর্ঘটনায় সোমবার সন্ধ্যায় ১২ জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর। দেশটির দমকল বাহিনী একথা জানিয়েছে।

প্যারিস ট্রান্সপোর্ট অপারেটর আরএটিপি’র এক মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত নয়টার পর ইসে-লেস-মোউলিনেয়াউক্সে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

 

 

০