আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় গণসংবর্ধনা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আসন্ন উপজেলা নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু দলীয়ভাবে মনোনয়ন (নৌকা প্রতীক) পাওয়ায় তাকে গতকাল মঙ্গলবার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলার আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের নৌকা ও তোড়া দিয়ে সংবর্ধিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামী লীগ নেতা শামীনুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আঙ্গুরসহ সকল ইউনিয়ন, ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষকলীগের নেতাকর্মীরা।