যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:০০

গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- এস এম মালেক রোড, টানবাজার ও নারায়ণগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

ইত্তেফাক/কেকে