কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে মাদক সেবন ও বিক্রির দায়ে আকবার সরদার ও আরবআলী মাতুব্বর নামের দুই ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ সাজা প্রদান করা হয়। উপজেলার গোপালপুর এলাকার আকবার আলী সরদারকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ও আরব আলী মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অভিযোগে মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন।
