দশম শ্রেণির জীববিজ্ঞান

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯:৪৭

মো. মুনতাসির আল মামুন 

শিক্ষার্থী, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

হাতীবান্ধা

 

প্রশ্ন:- ২১) কোষের পাওয়ার হাউজের ঝিল্লির স্তর কয়টি?

উ:দুইটি।

প্রশ্ন:- ২২) শ্বসনের ধাপ কয়টি?

উ:০৪টি।

প্রশ্ন:- ২৩) মাাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?

উ:শ্বসনে সাহায্য করা।

প্রশ্ন:- ২৪) শ্বসনের প্রথম ধাপ কোথায় সংঘটিত হয়?

উ:সাইটোপ্লাজমে।

প্রশ্ন:- ২৫) ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?

উ:মাইটোকন্ড্রিয়ায়।

প্রশ্ন:-২৬) কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে?

উ:মাইটোকন্ড্রিয়াকে

প্রশ্ন:- ২৭) পর্দাবিহীন অঙ্গাণু কোনটি?

উ:রাইবোজম

প্রশ্ন:- ২৮) রাইবোজমের প্রধান কাজ কী?

উ:আমিষ সংশ্লেষণে সাহায্য করে।

প্রশ্ন:- ৩০) প্লাস্টিড কত প্রকার?

উ:০৩ প্রকার।

প্রশ্ন:- ৩১) প্লাষ্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?

উ:গ্রানায়।

প্রশ্ন:- ৩২) ক্লোরোপ্লাস্টে প্লাস্টিডের বর্ণ কীরূপ হয়।

উ:সবুজ।

প্রশ্ন:- ৩৩) শক্তি রূপান্তরে কোন অঙ্গাণুটি দায়ী?

উ: ক্লোরোপ্লাস্ট

প্রশ্ন:-৩৪) গাছের পাতা সবুজ হয় কেন?

উ:ক্লোরোফিলের জন্য।

প্রশ্ন:-৩৫) ফাইকোসায়ানিন থাকলে উদ্ভিদ কী বর্ণ ধারণ করতে পারে ?

উ: নীল বর্ন