ট্রেনে যাচ্ছিলাম। পাশের আসনে বসা এক ভদ্রমহিলা দেখি শরত্চন্দ্রের ‘রামের সুমতি’ বইটা পড়ছেন। সঙ্গে তাঁর বাচ্চাকে দেখলাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘টুনটুনির গল্প’ হাতে একমনে পড়ে চলেছে।
এই দৃশ্য অনেককেই অবাক করল। কারণ আজকাল তো লোকে ট্রেনে-বাসে মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকে।
এক নারী যাত্রী ঐ ভদ্রমহিলাকে বললেন, আপনার ছেলে অ্যান্ড্রোয়েড মোবাইলের বদলে বই পড়ছে দেখে বেশ ভালো লাগছে।
ভদ্রমহিলা হেসে জবাব দিলেন, আমার ছেলেটা তো শুধু বড়দের নকল করে।
