শেরপুর জেলা প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রৌহা ইউনিয়ন টাইব্রেকারে ৪-২ গোলে পাকুরিয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়। খেলা শেষে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক বিজয়ী ও বিজিত দলের মধ্যে যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের কাপ তুলে দেন।
