মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৫৭

ওবায়েদুল হক বাবুল

আজ ১১ অক্টোবর সোমবার বীর মুক্তিযাদ্ধা ওবায়েদুল হক বাবুলের ২৫তম শাহাদতবার্ষিকী। ১৯৯৬ সালের ১০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৮টার দিকে মিরপুর পল্লবীর অনিক প্লাজার সামনে আত্তায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি জাতীয় সংসদের ভোলা-১ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।  তার ২৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগ আজ ১১ অক্টোবর এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।