আনন্দের কথায় গাইলেন বাবু ও সালমা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:৪৭

 

প্রথমবারের মতো একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন ফজলুর রহমান বাবু ও সালমা। সম্প্রতি তারা ‘সখি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে গানটি গত শুক্রবার রাতে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘শ্রোতারা চমত্কার সুরের গান পছন্দ করেন। এই গানটির কথা ও সুর আমার খুবই ভালো লেগেছে। স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালোলাগার মতো একটি গান সখি।

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি, গানটি শ্রোতারা পছন্দ করবেন।’