বরিশাল অফিস
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের রেজিস্ট্রেশন প্রদানের পাশাপাশি নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতিসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদস্য সচিব ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন নেতাকর্মীরা।
