কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:০৭

কুষ্টিয়া প্রতিনিধি

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিক তদন্তে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল ও বিচারিক কার্যক্রম শুরু হবে।