স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, রাজধানীর মিরপুরে নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করেছে। এটি বাংলাদেশে টেকনোর শততম ব্র্যান্ড আউটলেট। ট্রানশান বাংলাদেশ-এর সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, টেকনো বিজনেস ইউনিট হেড সাইফুর রহমান খান, হেড অব মার্কেটিং মো. আসাদুজ্জামান এবং টেকনোর ব্র্যান্ড অ্যাম্ব্বাসেডর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনে অংশ নেন
