সেবগাতুর খন্দকার আদিব
শিক্ষার্থী, সিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়, হাতীবান্ধা
কাজ, ক্ষমতা ও শক্তি
প্রশ্ন: অ্যালকোহল কী?
উত্তর:এক প্রকার জ্বালানি।
প্রশ্ন:অ্যালকোহল কোথা থেকে তৈরি হয়?
উত্তর:ভূট্টা , আখ এ ধরনের খাবার থেকে ।
প্রশ্ন:সৌর শক্তির পর খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কোন শক্তি?
উত্তর:বায়ুশক্তি।
প্রশ্ন:আলো কী?
উত্তর:আলো এক ধরনের বিদ্যুত্ চৌম্বকীয় শক্তি।
প্রশ্ন:ইউরেনিয়ামে কতটি প্রোটন ও নিউট্রন থাকে?
উত্তর:৯২ টি প্রোটন ও ১৪৩ টি নিউট্রন।
প্রশ্ন:প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত উত্তর:০.৭%
প্রশ্ন:ইউরেনিয়ামের অর্ধায়ু কত?
উত্তর:৭০৩,৮০০,০০০ বা ৭০৪ মিলিয়ন বছর।
প্রশ্ন:ক্ষমতার একক কী?
উত্তর:W(ওয়াট)
প্রশ্ন:ক্ষমতা কী?
উত্তর:ক্ষমতা হলো কাজ করার হার।
প্রশ্ন: কর্মদক্ষতা কাকে বলে?
উত্তর:কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে ।
প্রশ্ন:গতিশক্তি কাকে বলে?
উত্তর:কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতি শক্তি বলে ।
