সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকে নতুন যোগদানকারী কর্মকর্তাদের জন্য সম্প্রতি মাসব্যাপী ফাউন্ডেশন কোর্স- এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মাহফুজুর রহমান
০০০
অনলাইন রিয়েল এস্টেট মার্কেট প্লেস বিপ্রপার্টি ডট কম গ্রাহকদের গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া লিমিটেড ও বিপ্রপার্টি ডট কম এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বিপ্রপার্টি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নজয়োর্থি সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ. এম. খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের মহাব্যবস্থাপক এ.এফ.এম. শাহিনুল ইসলাম
০০০
ল্যাবএইড গ্রুপ ও অভিনয় শিল্পী সংঘের মাঝে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের নির্বাহী পরিচালক সাকিফ শামীম, এজিএম সাইফুর রহমান লেনিন এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ সভাপতি তানভিন সুইটিসহ অন্যরা উপস্থিত ছিলেন
