চলন্ত বাসে অঘটন ঘটতে কতক্ষণ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১৫

আমরা অনেক সময় বাসে যাতায়াতের সময় জেনেবুঝে কিংবা ভুলবশত জানালার বাইরে হাত বা মাথা বের করে রাখি। কোনোভাবেই এহেন কাজ করা উচিত না। অনেকেই ভাবেন বাসে উঠেছি—জানালার বাইরে মাথা বের করে একটু প্রকৃতি দেখি। এ আকাঙ্ক্ষা আমাদের জন্য ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে। গত বৃহস্পতিবার ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত হারিয়েছেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক। এমন অনেক অঘটন ঘটার কথা শোনা যায় বা অনেকেই দেখেছেন। তারপরও সতর্কতা থাকে না আমাদের। শুধু তা-ই নয়, আমরা অনেক সময় বাসের জানালায় মাথা রেখে ফোন কানে দিয়ে কথা বলি বা গান শুনি—যার কারণে বাইরের ছিনতাইকারীর কবলে পড়তে হয়। তাই অঘটন ঘটার আগেই সচেতন থাকা বাঞ্ছনীয়।

সিনথিয়া সুমি, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ