দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁদপুর মতলব উত্তরের মেঘনা-ধনোগোদা সেচ প্রকল্প যা ছোট বড় ৫৬১ কিলোমিটার খাল নির্মাণের ৩৩ বছরের পরেও খনন করা হয়নি। ফলে অতিবৃষ্টিতে জলবদ্ধতা দেখা দেয়। কৃষকদের ফসলি জমি, মাছ চাষি এবং রাস্তা ব্যাপকভাবে ক্ষতি হয়। খাল বেদখল এবং যার যার মতো যেখানে সেখানে বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেচ প্রকল্পের নির্মাণের পর থেকে এখানো খালগুলো খনন না হওয়া, প্রকল্প কর্তৃপক্ষ ও মাঠ পর্যায় কৃষক কমিটির তদারকির অভাবেই সেচ প্রকল্পে এত দীর্ঘস্থায়ী জলবদ্ধতা হচ্ছে। পাম্প হাউজের পানি বের ও প্রবেশ করার সক্ষমতা খাতা-কলমে থাকলেও বাস্তবে যন্ত্রপাতি পুরনো হওয়ায় তেমন সুবিধা মেলেনি। তাই স্থানীয় কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ—অতি দ্রুত খালগুলো খনন ও মুক্ত করে অধিক ফসল উত্পাদনে সহায়তা করুন।
মো. তোফায়েল আহমেদ শান্ত
মতলব উত্তর, চাঁদপুর
