বাইডেনকে উদ্ধারে সহায়তা করা সেই আফগান অনুবাদক অবশেষে দেশ ছাড়লেন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:২০

বিবিসি

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এবং তত্কালীন মার্কিন জো বাইডেনকে উদ্ধারে সহায়তাকারী আফগান অনুবাদক আমান খলিলি অবশেষে পরিবার নিয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন। ২০০৮ সালে আফগানিস্তান সফরে গিয়ে তুষার ঝড়ে বাইডেন এবং অন্য মার্কিন আইন প্রণেতাদের বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তুষারাবৃত দুর্গম একটি উপত্যকায় অবতরণে বাধ্য হয়। সেখানে অ্যাম্বুশের শিকার হওয়ার আশঙ্কা ছিল। ঐ সময় আমান খলিলিসহ মার্কিন সরকারের হয়ে কর্মরত আফগান কর্মীরা ঐ গ্রুপটিকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

গত আগস্ট থেকেই আফগানিস্তান ত্যাগ করতে চেয়ে ভিসা ইস্যুতে সহায়তা চেয়ে আসছেন আমান খলিলি। তালেবান শাসনের অধীনে বসবাসের চেয়ে দেশ ছাড়তে চাওয়া হাজার হাজার আফগান নাগরিকের সঙ্গে যোগ দিলেন আমান খলিলি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি জানিয়েছেন,  খলিলি এবং তার পরিবার নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছেন আর পরবর্তী যাত্রা পাকিস্তান থেকে শুরু করেছেন। তিনি বলেন, ‘তারা এটা করতে পেরেছেন মার্কিন সরকারের নিবিড়, উচ্চ পর্যায়ের সমর্থনের কারণে। আর তার এই যাত্রায় সহায়তা করা আরো অনেকের কাছেই আমরা কৃতজ্ঞ।’