বিশেষ প্রতিনিধি
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্রর সিং ধানোয়া গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাত্ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদরদপ্তরে সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
