নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা কারাগারের হাজতি বদিউল আলমের (৭৬) মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
জেল সুপার ফণিভূষণ মজুমদার জানান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি বদিউল আলমকে ২৫ সেপ্টেম্বর আদালত থেকে কারাগারে পাঠানো হয়। সোমবার রাত ১টার দিকে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাত্ক্ষণিক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে রাত দেড়টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার লাশ মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
