সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে মা-ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকে মধ্যে রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আনিছুর রহমান। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়।
