কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় মাদকাসক্ত সন্তান রাছেলকে (২৬) পুলিশে দিয়েছে তার বাবা ও মা। সোমবার সন্ধ্যায় তার বাবা ও মা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাছেল সে সময় মাদকের টাকার জন্য ক্ষিপ্ত হয়ে বাবা-মায়ের ওপর নির্যাতন চালাচ্ছিল। তিনি উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামের জাফর আলী হাজীবাড়ির শাহ আলমের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রাছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
