চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

জবি সংবাদদাতা

রাজধানী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে চট্টগ্রাম সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান ও সমিতির জীবন সদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শতবর্ষের ঐতিহ্যবাহী এ সমিতির বৃত্তি প্রদানের ঐতিহ্য ও উদ্দেশ্য তুলে ধরে সমিতির সহ-সভাপতি ও শিক্ষাবৃত্তি উপ-পরিষদের আহ্বায়ক এবং ওয়েল ফুডের সিইও সৈয়দ নুরুল ইসলাম নিজের শিক্ষাজীবনের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি তার সময়ে লেখাপড়ার কিছু বৈচিত্র এবং সে সময়ের শিক্ষা ব্যবস্থার কথা বলেন। তিনি ১৯৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর শিক্ষা ব্যবস্থার কথাও তুলে ধরেন।

সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক এর সভাপতিত্বে এবং শিক্ষাবৃত্তি উপপরিষদের সদস্য-সচিব মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী-এর সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ। স্বাগত বক্তব্যে তিনি সমিতির ইতিহাস, শিক্ষাবৃত্তির পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বৃত্তিপ্রাপ্ত ও সংবর্ধিত শিক্ষার্থীদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তার এ সমিতি হাল ধরবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ২০১৮ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জন ছেলে-মেয়েদের সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক শিক্ষাবৃত্তি প্রাপ্ত ১৪ জনকে চেক ও সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও মূল্যমান বই প্রদান করেন।