শোক সংবাদ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৪৫

এ এফ এম ফারুক

কদমতলা নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক, কদমতলা সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ এবং কদমতলা জামে মসজিদের পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য ও সাধারণ সম্পাদক সবার শ্রদ্ধেয়ভাজন এ এফ এম ফারুক (৭৫) গত রবিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

তিনি তিন কন্যা ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার সকাল ১১ ঘটিকায় কদমতলা স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজা ও বাদ জোহর সোনারগাঁও এর রূপসীতে দ্বিতীয় এবং তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।