প্রকৌশলী আরেফীন আবেদীন খান রাজন
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি এবং রাজধানীর কাপ্তান বাজার সোহরাওয়ার্দী হকার্স মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খানের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী কম্পিউটার ইঞ্জিনিয়ার আরেফীন আবেদীন খান রাজনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৫ সালের এই দিনে কিছু দুষ্কৃতকারীর হাতে তিনি নিহত হন। এ উপলক্ষ্যে আজ বুধবার বাদজোহর নবাবপুরের ২২ জুরিয়াটুলি রোডের নিজ বাসভবনে এবং বাদ-আসর গুলিস্তান কাপ্তানবাজার সোহরাওয়ার্দী হকার্স মার্কেট সমবায় সমিতির অফিসকক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হয়ে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
