শোক সংবাদ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:৪৫

আব্দুন নূর

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ আব্দুন নূর  গত সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি একজন ভাষাসৈনিক এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন বিভাগীয় পরিচালক (চট্টগ্রাম বিভাগ) ছিলেন। কর্ম জীবনে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন, উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গুলশান আজাদ মসজিদে বাদ-আসর মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী ১৫ অক্টোবর শুক্রবার বাদ-আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার বিদেহী আত্মার জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।