আবশ্যক: ঐতিহ্যবাহী বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, ৩৪, ঈশা খাঁ রোড, কেল্লারপুল, নারায়ণগঞ্জ সদর-১৪০০, নারায়ণগঞ্জ-এর জন্য প্রতিষ্ঠান প্রদত্ত বেতনে স্নাতক সম্মান/ স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ইংরেজি-২ জন, গণিত-২ জন, পদার্থ-১ জন, জীব বিজ্ঞান-১ জন (মহিলা), ইসলাম ও নৈতিক শিক্ষা-১ জন এবং কম্পিউটারে দক্ষ স্নাতক পাশ ১ জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, দুই কপি ছবি এবং মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন জমা দিতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-১০৬৯
আবশ্যক (২য় বার): বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী হাতিয়াব ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা, পোঃ বি.ও.এফ, ২৩ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, গাজীপুর-এর জন্য সৃষ্ট পদে ১. অভিজ্ঞ একজন উপাধ্যক্ষ ২. একজন আয়া আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। উল্লেখিত পদসমূহে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ। সিকে-১০৭৬
